ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেল শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। সার্জিও আগুয়েরোর চার গোলে সিটিজেনরা লেস্টার সিটিকে ৫-১ এ উড়িয়ে দিয়েছে। এদিকে, লন্ডন ডার্বিতে হ্যারি কেইনের একমাত্র গোলে, নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে হারিয়ে তিনে উঠে এসেছে টটেনহাম হটস্পার।
মৌসুমে ঘরের মাটিতে গার্দিওলার দলের এটি তেরো নম্বর জয়। আগুয়েরোর চারটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। গোল না পেলেও ম্যাচে ম্যানসিটির তিনটি গোল বানিয়ে দেন কেভিন ডি ব্রুইনা।
ইপিএলে মৌসুমে সবচেয়ে বেশি ১৪টি অ্যাসিস্ট এই বেলজিয়ান তারকার। ১০টি অ্যাসিস্ট নিয়ে সতীর্থ লীরয় সানে আছেন তারপর। ব্রুইনার সহায়তায় সিটিজেনদের প্রথম গোলটি করেন রাহিম স্টারলিং।
এ জয়ে ২২ ম্যাচে লিগ লিডার ম্যানসিটির পয়েন্ট ৭২। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ১৬।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: