ক্যারিয়ারের হাজারতম সিঙ্গেল ম্যাচ খেললেন ভেনাস উইলিয়ামস। বিশেষ ম্যাচ দিয়েই ফেড কাপের নারী এককের শিরোপা টিকিয়ে রাখার মিশন শুরু করলেন যুক্তরাষ্ট্র তারকা।
তার স্বদেশি কোকো ভ্যান্ডাওয়েও জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করেছেন। তবে ফেড কাপে সেরেনা উইলিয়ামসের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
শনিবার ফেড কাপে নেদারল্যান্ডসের রুসের বিপক্ষে জয় দিয়েই হাজারতম একক ম্যাচটি উদযাপন করেন ভেনাস। নারী এককের এক হাজার ম্যাচের মধ্যে ভেনাসের জয় ৭৭৬টিতে। ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ১৪ বছর বয়সি ভেনাস পেশাগত টেনিসে যাত্রা শুরু করেছিলেন।
র্যাং কিংয়ের বাইরে থাকায় প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়াইল্ড কার্ডের সুবাদে। সেই থেকে সাতটি গ্র্যান্ডস্ল্যাম একক জেতার পাশাপাশি ৪৯টি ডব্লিউটিএ সিঙ্গেল টাইটেল জিতেছেন ভেনাস। ক্যারিয়ারের সেরা সময় র্যা কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিলেন এগারো সপ্তাহ।