৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর আফগানিস্তানকে ১৫৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে।
প্রথম ওয়ানডেতেও হার দিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। শারজায় দ্বিতীয় ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১০ রানে প্রথম উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে টেলর গড়েন ৮৫ রানের জুটি।
মাসাকাদজা ৪৮ রানে আউট হলে ক্রেইগ আরভিনের সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন টেলর। এরপর সিকান্দারের সঙ্গে ১৩৫ রানের জুটি করার পথে সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটসম্যান।দ্রুত রান তোলার দিনে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৩৩ রান করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপের সামনেই দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। মাত্র ১১৫ রানে ৯ উইকেট হারায় আফগানরা।
এরপর মুজিবুর রহমানকে নিয়ে দৌলত জাদরানের ৬৫ রানের জুটি শুধুই কমিয়েছে আফগানদের হারের ব্যবধান। সিরিজের তৃতীয় ম্যাচ ১৩ ফেব্রুয়ারি।