খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয় পেলো চেলসি

চেলসি
চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো চেলসি— ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ওয়েস্টব্রমের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে।

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে লড়াই। তার আগেই অ্যান্তোনিও কন্তের শিষ্যরা স্বরূপে ফিরেছে। এডেন হ্যাজার্ডের নজরকাড়া শটে ব্লুজরা প্রথমার্ধে লিড নেয়।

বিরতির পর গোলদাতার খাতায় নাম লেখান ভিক্টর মোজেস। এর কিছুক্ষণের মধ্যেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে চেলসিকে জয় এনে দেন হ্যাজার্ড। ওয়েস্টব্রমের বিপক্ষে ব্লুজদের হয়ে শুরু থেকে খেলেন সদ্য আর্সেনাল ছেড়ে আসা অলিভিয়ের জিরু।

চোট কাটিয়ে ফিরেছেন আলভারো মোরাটাও। অ্যান্তোনিও কন্তে দায়িত্ব নেবার পর চেলসির জালে বল জড়াতে পারেনি ওয়েস্টব্রম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ