পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান।
শারজায় টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিন ঘুর্ণির সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ের ক্রিকেটাররা। মুজিবুর রহমানের স্পিনে ৪৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে।
ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ৭৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশীদূর এগোতে দেয়নি আফগান বোলাররা। রশিদ খান মাত্র ২৪ রান খরচ করে নেন ৫টি উইকেট।
ফলে মাত্র ৩৪ ওভার ৩ বলে ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আরভিন। আর ৩৮ রান আসে সিকান্দারের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে রহমত শাহ ও নাসির জামালের অর্ধশতকে ভর করে ৪ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় আফগানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: