চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সাদিও মানের হ্যাটট্রিকে পোর্তোকে ৫-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে লিভারপুল। ২৫ মিনিটে জর্জিনিয়ো ভিলালডামের পাস থেকে পোর্তোর জালে বল পাঠান সাদিও মানে। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মোহাম্মদ সালাহ। ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল উদযাপন করেন মানে। ম্যাচের ৬৯ মিনিটে ফিরমিনহোও গোল করে দলকে এনে দেন ৪-০ গোলের লিড।
আর ম্যাচের ৮৫ মিনিটে নিজের তৃতীয় গোল করেন মানে। আর কোন গোল না হওয়াতে ৫-০ গো্লের বিশাল জয় নিয়ে মাঠ অলরেডরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: