খেলা

ইতিহাস গড়লেন রজার ফেদেরার

রজার ফেদেরার
রজার ফেদেরার

সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে টেনিস র্যাং কিংয়ের শীর্ষে উঠে ইতিহাস গড়লেন রজার ফেদেরার। রটারডাম ওপেনে রেকর্ড ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী ফেদেরার রবিন হাসিকে হারান। আর দখলে নেন মেন্স সিঙ্গেলসের সবার ওপরের স্থানটি।

৩৬ বছর বয়সী ফেদেরার শেষ আটের লড়াইটি জেতেন ৪-৬, ৬-১, ৬-১ গেমে। নতুন ইতিহাস রচনায় ফেড এক্সপ্রেস পেছনে ফেলেছেন আটটি গ্র্যান্ডস্ল্যামজয়ী আন্দ্রে আগাসিকে।

২০০৩ সালের সেপ্টেম্বরে আগাসি ৩৩ বছর বয়সে সবচেয়ে বয়স্ক পুরুষ খেলোয়াড় হিসেবে শীর্ষে উঠেছিলেন। ১৪ বছর আগে, ২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্যারিয়ারে প্রথম শীর্ষস্থান দখল করেন ফেদেরার। আর সবশেষ তালিকায় সবার ওপরের স্থানটি সুইস তারকার দখলে ছিল ২০১২ সালের অক্টোবরে।

২০১৭ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ অবস্থান সতেরোতে নেমে গেছিলেন তিনি। কিন্তু এরপর আটটি টাইটেল ঝুলিতে পুরেন। যার মধ্যে একটি উইম্বলডন ও দুটি অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ