কোহলির ৩৫তম সেঞ্চুরিতে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৫-১ এ হারালো ভারত। মেন ইন ব্লুরা ষষ্ঠ ওয়ানডে জিতেছে ৮ উইকেটে।
সেঞ্চুরিয়ানে সফরকারিদের সামনে থেকে নেতৃত্ব দেন কোহলি। প্রোটিয়াদের মাত্র ২০৪ রানে বেঁধে ফেলে ভারতীয় বোলাররা। ঠাকুর, বুমরাহ, চাহালদের বোলিংয়ে ৪৬ ওভার ৫ বলে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। আমলা-ভিলিয়ার্সরা কিছুই করতে পারেননি। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জন্ডো।
জবাব দিতে নেমে চতুর্থ ওভারেই বিদায় নেন রোহিত। ধাওয়ান কোহলির সঙ্গী ছিলেন অনেকটা সময়। এরপর রাহানেকে নিয়ে সহজেই বাকী রানটুকু করে ফেলেন কোহলি। ৯৬ বলে অপরাজিত থেকে করেন ১২৯ রান।
এ ইনিংসের সুবাদে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিপক্ষীয় সিরিজে পাঁচশর বেশি রানের রেকর্ড করেছেন তিনি। ছয় ম্যাচে তিন সেঞ্চুরি ও এক ফিফটির সুবাদে কোহলির রান ৫৫৮।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: