ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠলো চেলসি ও লেস্টার সিটি।
পঞ্চম রাউন্ডের খেলায় হাল সিটির জালে এক হালি গোল করেছে ব্লুজরা। এর মধ্যে দুটি গোল উইলিয়ানের। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এই ব্রাজিলিয়ানের নৈপুণ্যেই প্রথমে লিড পায়।
লিড দ্বিগুণ করার কাজটি করেন পেদ্রো। এরপর ২৫ গজ দূর থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন উইলিয়ান। আর চেলসির জার্সি গায়ে নিজের প্রথম গোলের দেখা পান সদ্য আর্সেনাল ছেড়ে আসা অলিভিয়ের জিরু।
বিরতির আগেই ৪-০ তে এগিয়ে যায় অ্যান্তোনিও কন্তের দল। জয় আসে ঐ চার গোলের কল্যাণেই।
এদিকে, জেমি ভারডির দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে, শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে শেষ আটে উঠেছে লেস্টার সিটিও।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: