খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান

আফগানিস্তান
আফগানিস্তান

এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করলো আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে চতুর্থ ম্যাচ ১০ উইকেটে জিতেছে আফগানরা। পাঁচ ম্যাচের সিরিজে আফগানিস্তান ৩-১ এ এগিয়ে আছে।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে আফগান স্পিনারদের ঘূর্ণিতে কোণঠাসা হয়ে পড়ে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ক্রেইগ আরভাইন। ব্রেন্ডন টেলর করেন ৩০ রান। আর কেউ তেমন রান করতে না পারায় ৩৮ ওভারে মাত্র ১৩৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী দুই ব্যাটসম্যানের ফিফটিতে ভর করে জয় তুলে নেয় আফগানিস্তান। দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ৪৫ ও ইনসানুল্লাহ ৫১ রান করে অপরাজিত থাকেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ