খেলা

লা লিগা: জয় পেলো বার্সেলোনা

বার্সেলোনা
বার্সেলোনা

লা লিগায় বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে এইবারকে। এ জয়ের সুবাদে লিওনেল মেসির দল করেছে একটি রেকর্ডও। লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত রয়েছে কাতালান ক্লাবটি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। ৩৭ মিনিটে সুয়ারেজের পাসে মেসির শট পোস্টে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় এইবার।

দ্বিতীয়ার্ধে যখন ম্যাচে ফিরতে কিছুটা চেষ্টা করছিল, তখনই একটা ধাক্কা লাগে এইবার শিবিরে। পাপে দিউপ লাল কার্ডে পেয়ে বেরিয়ে গেলে ১০ জনের দল পরিণত হয় তারা। পরে দলের কোচও ডাগআউট থেকে বহিষ্কৃত হন।

শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে বার্সা গোল ব্যবধান দ্বিগুণ করে আলবার চমৎকার একটি গোলে। ৮৮ মিনিটে কুতিনহোর দারুণ এক ক্রস থেকে পাওয়া বল জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি। এ জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তারা ১৯ ম্যাচ জিতেছে এবং পাঁচ ম্যাচে ড্র করেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ