রোমেলু লুকাকুর জোড়া গোলে এফএ কাপের শেষ আটের টিকেট কাটলো ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। হোসে মরিনিয়োর দল জিতেছে ২-০ গোলে।
হাডার্সফিল্ডের বিপক্ষে ইউনাইটেডকে একাই জয় এনে দেন বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। পঞ্চম রাউন্ডের খেলায় তিন মিনিটের মধ্যে তার নৈপুণ্যে রেড ডেভিলরা লিড পায়। বিরতি থেকে ফিরে আবারো গোল করেন তিনি। ১৬ মার্চ শেষ আটের লড়াইয়ে ম্যানইউর প্রতিপক্ষ ব্রাইটন।
ম্যানচেস্টারের ক্লাবটির জয়ে ঠিক হয়েছে দ্বিতীয় কোয়ার্টারের লাইন-আপও। শেষ আটে লেস্টার সিটি খেলবে চেলসির বিপক্ষে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: