রবার্ট লেভানদস্কির শেষ মুহূর্তের পেনাল্টিতে উলফসবার্গকে হারালো বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার শীর্ষ ক্লাবটি জিতেছে ২-১ গোলে। এটি লিগে বাভারিয়ানদের টানা ১৩ নম্বর জয়।
জার্মান লিগে ধুঁকতে থাকা উলফসবার্গ খেলার শুরুতেই লিড পায়। সবাইকে অবাক করে জায়ান্ট বায়ার্নের জালে বল জড়ান ড্যানিয়েল দিদাভি। এরপর আরিয়েন রোবেনের পেনাল্টি ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক কোয়েন কাস্টিল্স।
তবে রোবেনের ক্রসেই হেড করে জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান স্যান্ড্রো ওয়্যাগনার। আর বম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে জয় এনে দেন বদলি খেলোয়াড় লেভানদস্কি।
২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মিউনিখের ক্লাবটি। দুইয়ে থাকা লেভারকুসেনের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্য ২১।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: