বাংলাদেশ আর্চারি দলের কোচের দায়িত্ব নিলেন জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন।
তীর গো ফর গোল্ড স্লোগানকে সামনে রেখে নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছে আর্চারি ফাউন্ডেশন। বিশ্বসেরা আর্চারি কোচদের মধ্যে ফ্রেডরিকের রয়েছে সুখ্যাতি।
চুক্তির পর উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রেডরিক জানান বাংলাদেশের আর্চাররা মেধাবী। তাদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করলে তারা ভালো ফল এনে দিতে পারবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: