সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে তরুণদের শেখা উচিত বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একটি বেসরকারী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
শুরুতেই অনেক ক্রিকেটার উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দিলেও, শেষ পর্যন্ত তাদের পারফর্মেন্স ধরে রাখতে পারেন না। অনেকেই অল্পতেই পেয়ে যান তারকাখ্যাতি। এতে অল্প দিনেই তারকা খ্যাতি পাওয়া অনেক ক্রিকেটার নিজেদের ব্যক্তিজীবনের নিয়ন্ত্রন রাখতে পারেন না। যার প্রভাব পড়ে মাঠের পারফর্মেন্সে।
মাশরাফি বিন মর্তুজা বলেন, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা ব্যক্তিজীবনেও শৃঙ্খলা মেনে চলেন। যে কারণে মাঠেও তারা সফল।
যথাযথ প্রস্তুতি ছাড়াই তরুন ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচে নামিয়ে দিলে তাদের ওপর মানসিক চাপ পড়ে বলে মনে করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: