খেলা

ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড
ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড

গোলরক্ষক ডেভিড দ্য হেয়ার দৃঢ়তায় চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার মাঠে গোলশূণ্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শেষ ষোলোর প্রথম লেগের খেলায় স্বাগতিক দলের একের পর এক আক্রমণ সামলে রেড ডেভিলদের বাঁচান স্প্যানিশ তারকা। লিগের আরেক ম্যাচে, রোমাকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক শাখতার দোনেস্ক।

প্রথমার্ধে দেখার মতো কয়েকটি সেইভ করেন দ্য হেয়া। জোয়াকুইন কোরেয়া ও স্টিভেন এন'জন্জির দুটি শট আটকানোর পর, বিরতির আগেই লুইস মারিয়ালের হেডার ক্ষিপ্রতার সঙ্গে এক হাতে ঠেকিয়ে দেন তিনি। চার বছরে প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট খেলতে আসা ইউনাইটেড স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে যেতে পারেনি।

সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন রোমেলু লুকাকু। বদলি হিসেবে নামা মার্কাস র্যাশফোর্ড শেষদিকে আরেকটি সুযোগ হাতছাড়া করেন।

এছাড়া বাকী সময়টা সেভিয়ার মুহুর্মুহু আক্রমণ সামলেই পার করেছে হোসে মরিনিয়োর শিষ্যরা। ১৩ মার্চ ওল্ড ট্রার্ফোর্ডে ফিরতে লেগে ইউনাইটেডের বিপক্ষে স্পেনের ক্লাবটি খেলবে অতিথি হয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ