খেলা

স্প্যানিশ লিগের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

লেগানেসকে হারিয়ে স্প্যানিশ লিগের তৃতীয় স্থানে উঠে আসলো রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়েও লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৩-১ গোলে জিতেছে।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে খেলতে নামে রিয়াল। গ্যারেথ বেইলকে রাখা হয় বেঞ্চে। খেলার ষষ্ঠ মিনিটে উনাই মাসতিনজা সবাইকে অবাক করে স্বাগতিক লেগানেসকে লিড এনে দেন। এবারের কোপা দেল রেতে লেগানেসের কাছে হেরেই বিদায় নিয়েছিল রিয়াল।

তবে লুকাস ভাসকেসের শটে সমতা এনে দ্রুত ভয় কাটিয়ে উঠে জিদানের শিষ্যরা। এরপর ক্যাসেমিরোর নৈপুণ্যে এগিয়ে যায় মাদ্রিদের এলিট ক্লাবটি। শেষপ্রান্তে রিয়ালের তৃতীয় গোলটি আসে সার্জিও রামোস পেনাল্টিতে। কয়েকদিন ধরে পুরোনো ফর্ম ফিরে পেয়েছে রিয়াল।

সব ধরনের প্রতিযোগিতা মিলে লস ব্লাঙ্কোসদের টানা চতুর্থ জয় এটি। লা লিগায় ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৮। তিনে উঠে আসলেও, শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে এখনো তারা ১৪ পয়েন্টে পিছিয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ