চোট কাটিয়ে ফিরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিসিবি একাডেমি মাঠে আধা ঘণ্টার মতো রানিং করেছেন দেশসেরা এ অলরাউন্ডার।
এছাড়াও, প্রায় দেড় ঘণ্টা জিম করেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে।
ফিটনেস অনুশীলনের পর সাকিব জানিয়েছেন তার আঙ্গুলের অবস্থা বেশ ভালো। নিদহাস ট্রফিতে খেলাও অনেকটাই নিশ্চিত।
ফিটনেস ট্রেনিং শুরু করলেও ব্যাটিং বোলিং এখনো শুরু করতে পারেননি সাকিব।
আঙ্গুলের মাঝের অংশ কিছুটা ফোলা রয়েছে।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পূর্ণ অনুশীলনে যেতে আরও তিন-চার দিন সময় লাগতে পারে সাকিবের।
এর আগে, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে চোট পান সাকিব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: