ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
দলে ফিরেছেন ইশ সোধি। দলের প্রথম সারির স্পিনারদের ফিটনেস নিয়ে শংকায় থাকায় তাকে দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে না পারা দুই স্পিনার মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টলও ফিরেছেন স্কোয়াডে।
স্কোয়াডে রয়েছেন : কেন উইলিয়ামসন, টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, মিচেল স্যান্টনার , ইশ সোধি, টিম সাউদি এবং রস টেলর।
আগামী রোববার প্রথম ম্যাচে থ্রি লায়নদের মুখোমুখি হবে কিউইরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: