নিদাহাস ট্রফিতে ভারতের পর বাংলাদেশকে দ্বিতীয় শক্তিশালী প্রতিযোগি হিসেবে মনে করেন সঞ্জয় মানজ্রেকার। ভারতের ধারাভাষ্যকার ও জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার টুর্নামেন্টে টাইগারদের অধিনায়ক হিসেবে মাশরাফিকে দেখতে চান।
বাংলাদেশ দলের জন্য বিদেশের মাটিতে নিজেদের জাত চেনানোর এটা আরো একটি সুযোগ বলে ধারণা মানজ্রেকারের। সাকিব-মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটাররা যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন বলেও মনে করেন তিনি।
তামিমের ব্যাটিংয়েরও তিনি প্রশংসা করেছেন। মানজ্রেকারের বিশ্বাস, মাশরাফির অধিনায়ত্ব আর কৌশল পেলে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দারুণ খেলা উপহার দেবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: