খেলা

পিএসএল: তামিম-রিয়াদের পর এবার হারল মুস্তাফিজের দল

 পিএসএল: তামিম-রিয়াদের পর এবার হারল মুস্তাফিজের দল
পিএসএল: তামিম-রিয়াদের পর এবার হারল মুস্তাফিজের দল

পাকিস্তান সুপার লিগে তামিম ও রিয়াদের পর এবার মুস্তাফিজের দলও হারলো।

লিগে নিজের অভিষেকে টাইগার পেসার দারুণ বোলিং করলেও তার লাহোর কালান্দার্স সতীর্থদের ব্যর্থতায় জয় আসেনি। মুলতান সুলতান্সের কাছে হারতে হয়েছে ৪৩ রানে।

সংযুক্ত আরব আমিরাতে শুরুতে ব্যাট করে সাঙ্গাকারা, শেহজাদ ও শোয়েব মালিকের ব্যাটে মুলতান সুলতান্স ১৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

পিএসএলে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠেন মুস্তাফিজ। লাহোরেরর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন তিনি।

ওভারপ্রতি দিয়েছেন মাত্র সাড়ে পাঁচ রান। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে সাঙ্গাকারা ও শেহজাদের গুরুত্বপূর্ণ উইকেট দুটিও নেন কাটার মাস্টার।

কিন্তু মুস্তাফিজের সতীর্থরা ব্যাট হাতে ব্যর্থ হলে ১৩৬ রানেই গুটিয়ে যায় লাহোরের ইনিংস।

এর আগে, তামিম পেশোয়ার জালমির হয়ে আসরের প্রথম ম্যাচ খেললেও বড় কিছু করতে পারেননি। আর কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি রিয়াদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ