ইউরোপা লিগের শেষ ষোলোতেই দেখা হচ্ছে এসি মিলান ও আর্সেনাল।
ফলে কোয়ার্টার ফাইনালে ইতালি ও ইংল্যান্ডের জনপ্রিয় দল দুটির যে কোনো একটি খেলতে পারবে।
শুক্রবার রাতে ড্র অনুষ্ঠানে ঠিক হয়েছে রাউন্ড অব সিক্সটিনের সূচি, দলগুলোর প্রতিপক্ষও নির্ধারণ হয়েছে।
বরাবরের মতোই জনপ্রিয় একটি ক্লাবের বিপক্ষে লড়তে হবে আর্সেনালের। যদিও গত কয়েক বছরে ইতালিয়ান বা ইউরোপা লিগে ভালো কিছু করতে পারেনি এসি মিলান। তবে গানারদের অবস্থাও সুবিধার না।
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকতে ব্যর্থ হয়েই ইউরোপা লিগে খেলতে হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। ৮ মার্চ ইতালিতে হবে শেষ ষোলোর প্রথম লেগের খেলা।
পরের সপ্তাহে ফিরতি লিগ হবে আর্সেনালের মাঠে।
এদিকে, অ্যাতলেটিকো মাদ্রিদ রাউন্ড অব সিক্সটিনে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লোকোমোটিভ মস্কোকে। আর বরুশিয়া ডর্টমুন্ডের খেলতে হবে রেড বুল জালসবার্গের সঙ্গে।