খেলা

স্প্যানিশ লিগ: বড় জয় পেল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগ: বড় জয় পেল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগ: বড় জয় পেল বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লিগে বড় জয় পেল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

সুয়ারেজ-মেসির নেপূণ্যে লিগ লিডাররা জিরোনাকে হারিয়েছে ৬-১ গোলে। আর রোনালদো-বেনজেমা-বেইলের গোলে আলাভেসের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে রিয়াল।

প্রথমবারের মতো লা লিগায় খেলতে আসা জিরোনা বার্সার বিপক্ষে তিন মিনিটেই লিড নেয়। কিন্তু সুয়ারেজের হ্যাটট্রিক আর মেসির দারুণ দুটি গোলে সহজ জয় তুলে নেয় ভালভারদের শিষ্যরা।

কাতালানদের হয়ে অন্য গোলটি করেন ফিলিপে কতিনিয়ো। এ জয়ে দুই মৌসুম মিলে টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বার্সা।

এদিকে, বার্সার সঙ্গে ১৪ পয়েন্টের পার্থক্য কমাতে না পারলেও জয়ের ধারা বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ।

ক্রিশ্চিয়ানো রোনালদোর দুই গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সহজেই জিতেছে।

হ্যাটট্রিকের সুযোগ পেয়েও বেনজেমাকে পেনাল্টি নিতে দিয়ে কোচ জিদানের প্রশংসা কুড়িয়েছেন পতুর্গিজ সুপারস্টার। রিয়ালের অন্য গোলটি গ্যারেথ বেইলের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ