খেলা

সহজ জয় পেয়েছে লিভারপুল

সহজ জয় পেয়েছে লিভারপুল
সহজ জয় পেয়েছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে লিভারপুল।

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে অল রেডরা জিতেছে ৪-১ গোলে।

এদিকে, জার্মান লিগে টানা ১৫ ম্যাচে জয়ের রেকর্ড হাতছাড়া করেছে বায়ার্ন মিউনিখ। হেরথা বার্লিনের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বুন্দেসলিগা লিডাররা।

ওয়েস্টহ্যামের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে লিভারপুল। প্রথমার্ধে মাত্র একটি গোল পেলেও বিরতির পর অল রেডদের তিন ফরওয়ার্ডই স্কোরশিটে নাম লেখান। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেয়ার কাজটি করেন এমরে ক্যান।

লিভারপুলের হয়ে ক্যানের ষষ্ঠ গোলটি মৌসুমে অল রেডদের শততম গোল।

দ্বিতীয়ার্ধের গোলগুলো ছিল মোহাম্মদ সালাহ, রবার্তো ফিরমিনো ও সাদিও মানের।

ওয়েস্ট হ্যামের হয়ে অ্যান্তোনিওর করা একমাত্র গোলটিও আসে বিরতির পরই।

এদিকে রেকর্ড গড়তে না পারলেও বুন্দেসলিগায় দুইয়ে থাকা বোরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এখনো ২০ পয়েন্টে এগিয়ে বায়ার্ন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ