শ্রীলঙ্কার মাটিতে আসন্ন নিদহাস ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সবশেষ সিরিজের দলে থাকা নতুনদের মধ্যে নাজমুল অপু, আবু জায়েদ রাহি ও আরিফুল হক জায়গা ধরে রেখেছেন।
দলে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, আরিফুল হক, নাজমুল অপু, নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ।
৬ মার্চ ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ আর, ৮ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: