খেলা

অবসরের ঘোষণা দিলেন মরকেল

মরনে মরকেল
মরনে মরকেল

আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার মরনে মরকেল। অস্ট্রেলিয়ার সঙ্গে আসন্ন সিরিজের মধ্য দিয়ে যাচ্ছেন অবসরে তিনি।

সোমবার ডারবানে এক সংবাদ সম্মেলনে তিনি এ অবসরে যাওয়ার খবরটি জানান। আন্তজার্তিক ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিলেও তিনি ঘরোয়া ও বিভিন্ন লিগে খেলে যাবেন মরকেল। তিনি জানান মুলত পরিবারকে বেশী সময় দিতেই যাচ্ছেন অবসরে।

২০০৬ সালে ভারতের বিপক্ষে অভিষেক হয় এ খেলোয়াড়ারের। ৩৩ বছর বয়সী এ পেসার দলের হয়ে ৮৩টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সব ফরমেট মিলিয়ে ৫২৯টি উইকেট শিকার করেছেন তিনি। আর টেস্ট ক্রিকেটে নিয়েছেন ২৯৪টি উইকেট।

আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এ ক্রিকেটারের সামনে রয়েছে ৩০০ উইকেট শিকারের মাইলফলক ছোঁয়ার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ