ইঞ্জুরির কারণে আসন্ন রিয়াল মদ্রিদের বিপক্ষে পিএসজি ম্যাচে মাঠের বাইরে থাকার সম্ভাবনা রয়েছে নেইমারের।
মার্শেইর বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। ফলে সর্বচ্চ তিন সাপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে পিএসজির বিপক্ষে জয় পায় রিয়াল। ফিরতি লিগে পিএসজির মাঠে নেইমারের অনুপস্থিতি পালটে দিতে পারে ম্যাচের হিসেব নিকেশ।
কোয়ার্টার ফাইনালে যেতে ড্র করাই যথেষ্ট রিয়ালের জন্য—এদিকে টিকে থাকতে হলে কমপক্ষে ২-০ গোল ব্যবধানে জিততে হবে পিএসজিকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: