পাকিস্তান সুপার লিগে (পিসিএল) আবারো দারুণ বোলিং করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তবে কাটার মাস্টার ভালো খেললেও হারের বৃত্ত থেকে বেরুতে পারছে না তার দল লাহোর কালান্দার্স। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এবার করাচি কিংসের কাছে তারা হেরেছে ২৭ রানে। এটি লাহোরের টানা তৃতীয় হার।
দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়ে করাচি। নিজের প্রথম বলেই বাবর আজমকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজ। করাচির খেলোয়াড়দের ওভারপ্রতি সাড়ে ৫ রানের বেশি নিতে দেননি তিনি। চার ওভারে ১ উইকেটের বিনিময়ে দেন মাত্র ২২ রান।
তবে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাককালাম ছাড়া লাহোরের কেউ লড়াই করতে পারেননি। উসমান খাজা ও শহীদ আফ্রিদির বোলিং তান্ডবে ১৩২ রান অলআউট হয় তারা। ৪ ওভারে ১৯ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আফ্রিদি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: