টানা পাঁচ জয়ের পর—রোনালদো বিহীন ম্যাচে এস্পানিওলের কাছে ১-০ গোল ব্যবধানে স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হার।
ম্যাচের প্রথম থেকেই গোলের চেষ্টা করলেও গোল না পাওয়ায় গোলশুন্য বিরতিতে যায় দুদল। বিরতি পর মাঠে বদলি নেমেও নিজ দল রিয়ালকে গোল এনে দিতে পারেনি আরেক নির্ভরশীল খেলোয়াড় করিম বেনজামা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না আসায় তা গড়ায় অতিরিক্ত সময়ে।
তারকা শুন্য রিয়াল গোল না করতে পারলেও শেষ সময়ে গোলপোস্ট নিরাপদ রাখতে পারেনি তারা। ম্যাচে যোগ করা সময়ে ডান দিক থেকে সার্জিও গার্সিয়ার ক্রস থেকে ডি-বক্সের জোড়ালো শটে রিয়ালের জালে জয় সূচক গোল করেন স্প্যানিশ তারকা মোরেনো।
এর ফলে লালিগায় মৌসমে পঞ্চম হারের স্বাধ পেলো জিনেদিন জিদানের দল। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: