খেলা

থাইল্যান্ডে সাকিব আল হাসান

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

চোট থেকে পুরোপুরি সেরে উঠতে অর্থপেডিকের কাছে পরামর্শ নিতে থাইল্যান্ডে গেছেন অল রাউন্ডার সাকিব আল হাসান।

কিছুটা চোট কাটিয়ে শ্রীলংকায় আসন্ন ত্রিদেশীয় নিদাহাস ট্রফিতে অংশগ্রহন করতে দলে ফিরেছেন সাকিব। কিন্তু তার খেলা নিয়ে রয়েছে সংশয়। আঙ্গুলের ফোলা এখনো কমেনি। এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন সাকিবকে নিয়ে ঝুঁকি নেয়ার কোন অবকাশ নেই।

সেক্ষেত্রে সিরিজের দু একটি ম্যাচ নাও খেলতে পারেন তিনি। এর আগে শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোটের কারণে তিনি লংকানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি।

বাংলাদেশ দল দেশ ছাড়বে ৪ মার্চ। নিদহাস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ