খেলা

পাইবাসকে আবারো নিতে পারে বিসিবি

পাইবাসকে আবারো নিতে পারে বিসিবি
পাইবাসকে আবারো নিতে পারে বিসিবি

রিচার্ড পাইবাসকে আবারো জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে। মার্চে নিদাহাস ট্রফি শেষেই টাইগারদের দায়িত্ব নিতে পারেন তিনি।

গত সেপ্টেম্বরে হাথুরুসিংহে চলে যাবার পর থেকেই নতুন কোচ খুঁজছে বিসিবি।

বোর্ডের পছন্দের তালিকায় ছিল টাইগারদের সাবেক কোচ পাইবাসের নাম। এজন্য গত অক্টোবরে বিসিবিতে সাক্ষাতকারও দিয়েছিলেন তিনি।

কিন্তু সে সময় কোচ চূড়ান্ত করতে পারেনি বোর্ড। পাইবাস হাথুরুর মতোই কড়া বলে ক্রিকেটারদের তাকে নিয়ে আপত্তির সংবাদ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে।

পাইবাসের চেয়ে ফিল সিমন্সকে ক্রিকেটারদের বেশি পছন্দ বলেও শোনা যায়।

এর আগে ২০১২ সালে মাত্র ৫ মাস টাইগারদের কোচের দায়িত্বে ছিলেন পাইবাস।

চুক্তিভঙ্গের অভিযোগ এনে মাঝপথেই চলে গিয়েছিলেন তিনি। যদিও দলের টানা ব্যর্থতায় তার মতো কড়া কোচের ওপরই বিসিবি আস্থা রাখতে চাচ্ছে বলে জানাচ্ছে একাধিক গণমাধ্যম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ