রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
নতুন করে কোনো অ্যাথলিটের শরীরে নিষিদ্ধ ড্রাগ পাওয়া না যাওয়ায় দেশটির অলিম্পিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে আইওসি।
রাষ্ট্রীয়-অর্থায়নে ডোপিংয়ের অভিযোগে ফেব্রুয়ারির শীতকালীন গেমসে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। যদিও স্বতন্ত্রভাবে দেশটির ১৬৮ অ্যাথলিট পিয়ংচ্যাং গেমসে অংশ নেন।
দক্ষিণ কোরিয়ায় গেমসের সময় এ রুশ অ্যাথলিটদের কারো শরীরেই নিষিদ্ধ ড্রাগ পাওয়া যায়নি।
তাই নিজে থেকেই তাদের নিষেধাজ্ঞা উঠে গেছে বলে জানিয়েছে আইওসি।
এবারের গেমসে অলিম্পিক অ্যাথলিটস ফ্রম রাশিয়া দুটি স্বর্ণসহ মোট ১৭টি পদক জিতেছে।
গত ২০১৪ সালে সোচিতে শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ ড্রাগ নেয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় ডিসেম্বরে পিয়ংচ্যাং গেমস থেকে রাশিয়াকে নিষিদ্ধ করেছিল আইওসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: