দি মারিয়ার জোড়া গোলে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেইন্ট জার্মেই।
অলিম্পিক মার্সেইর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে প্যারিসের সেরা ক্লাবটি। আরেক ম্যাচে স্টার্সবার্গকে ১-০ গোলে হারিয়ে শেষ চারের টিকেট পেয়েছে শ্যাম্বলি।
শনিবার লিগের ম্যাচে মার্সেইর বিপক্ষেই চোট পেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে অবশ্য প্রয়োজন হয়নি পিএসজির। খেলার দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সহজ জয় এনে দেন দি মারিয়া।
আর্জেন্টাইন তারকার সঙ্গে গোলদাতার খাতায় নাম লেখান এডিনসন কাভানিও।
নিয়মিত দুই স্কোরারের নৈপূণ্যে চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মার্সেইকে হারায় পিএসজি।
যদিও কিলিয়ান এমবাপে চোটে পড়ায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের ম্যাচ নিয়ে ফরাসি ক্লাবটির চিন্তা আরো বেড়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: