খেলা

ইংলিশ এফএ কাপ: কোয়ার্টার ফাইনালে টটেনহাম হটস্পার

ছবি নাই
ছবি নাই

ফার্নান্দো লরেন্তের হ্যাটট্রিকে ইংলিশ এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে টটেনহাম হটস্পার।

পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচে স্কটিশ ক্লাব রচডেইলকে ৬-১ গোলে ধরাশায়ী করেছে স্পাররা।

ওয়েম্বলিতে তুষারপড়া ম্যাচে আলোচনার কেন্দ্রে ছিল ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির সিদ্ধান্ত। এরিক লামেলা টটেনহামকে লিড এনে দিয়েছেন ভেবে উল্লাস করছিলেন। কিন্তু ভিডিও রেফারি ও তার অ্যাসিসট্যান্টের মধ্যে লম্বা সময় আলোচনার পর বাতিল হয় লামেলার গোলটি।

হিউং মিস সনের গোলে অবশ্য প্রথম লিডটি পায় টটেনহামই। যদিও এরপর সনের একটি পেনাল্টিও বাতিল করে দেন রেফারি।

সুযোগটা কাজে লাগিয়ে স্টিফেন হামফ্রির গোলে খেলায় সমতা আনে রচডেইল।

দ্বিতীয়ার্ধে বারো মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণ করেন লরেন্তে।

এরপর আবারো স্কোরশিটে নাম লেখান সন। আর টটেনহামের ষষ্ঠ গোলটি বদলি খেলোয়াড় কাইল-ওয়াকার পিটারের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ