খেলা

পিএসএল: টানা চতুর্থ ম্যাচ হারল মুস্তাফিজের লাহোর কালান্দার্স

পিএসএল:  টানা চতুর্থ ম্যাচ হারল মুস্তাফিজের লাহোর কালান্দার্স
পিএসএল: টানা চতুর্থ ম্যাচ হারল মুস্তাফিজের লাহোর কালান্দার্স

পিএসএলের চলতি মৌসুমে টানা চতুর্থ ম্যাচ হেরেছে মুস্তাফিজের লাহোর কালান্দার্স।

এবার টাই হওয়া ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে সুপার ওভারে হেরেছে তারা।

দল না জিতলেও আগের তিন ম্যাচে লাহোরের সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন মুস্তাফিজ। কিন্তু চতুর্থ ম্যাচে ওভারপ্রতি সবচেয়ে বেশি রান দিয়েছেন কাটার মাস্টার।

টেল এন্ডার শাদাব খানের উইকেট পেলেও ৪ ওভারে তিনি ৩৯ রান দেন। যদিও ইসলামাবাদকে ৯ উইকেটে ১২১ রানের বেশি করতে দেয়নি লাহোর।

কিন্তু জবাব দিতে নেমে লাহোরের ব্যাটসম্যানরা আবারো ব্যর্থ হন। দুই বল হাতে থাকলেও ইসলামাবাদের সমান ১২১ রান করেই অলআউট হয় কালান্দার্সরা।

দুদলের সংগ্রহ সমান হওয়ায় সুপার ওভারে গড়ায় খেলা। সুপার ওভারে লাহোর করে ১৬ রান।

ইসলামাবাদ ব্যাটিংয়ে নামলে মুস্তাফিজকে বোলিং দেন ক্যাপ্টেন ম্যাককালাম। কিন্তু লাহোরকে জেতাতে পারেননি টাইগার পেসার। ছয় বলে ১৯ রান দিয়ে জয় হাতছাড়া করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ