আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়াইন।
বিশ্বকাপের আগে স্পেন ও ইতালির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা।
২২ সদস্যের দলে ডাক পেয়েছেন ইউভেন্টাস স্ট্রাইকার হিগুয়াইন।
আর্জেন্টাইন ফরওয়ার্ড ফিরলেও চোটের কারণে পাওলো দিবালা ও মাউরো ইকার্দি বাদ পড়েছেন।
ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মার্চ আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি।
চার দিন পর ওয়ান্ডা মেট্রোপলিটনে স্পেনের বিপক্ষে খেলবে দুবারের বিশ্বকাপজয়ীরা।
ইতালি ও স্পেনের পর ইসরাইলের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলার কথা মেসিদের। তবে সেই ম্যাচের সূচি ও ভেন্যু এখনো ঠিক হয়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: