খেলা

বিশ্বকাপ ফুটবল ২০১৮

বাংলাদেশের যে চ্যানেলগুলো সরাসরি খেলা দেখাবে

বিশ্বকাপ ফুটবল ২০১৮
বিশ্বকাপ ফুটবল ২০১৮

রাশিয়ায় আর মাত্র ১০০ দিন পরই শুরু হবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট লড়াই। বাংলাদেশ অংশ না নিলেও দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এ মেগা ইভেন্টে বুঁদ হয়ে থাকেন দেশের কোটি ফুটবল অনুরাগী। কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে- তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের।

মিডিয়া স্বত্ব ঘোষণার মধ্যে দিয়ে অবসান হলো দর্শকদের সেই অপেক্ষা। ২০১৮ বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের ৩টি টেলিভিশন চ্যানেল- বিটিভি, মাছরাঙা ও নাগরিক টিভি।

বিশ্বকাপ ফুটবলের লড়াইয়ের ২১তম আসরে মোট ম্যাচ হবে ৬৪টি। এর মধ্যে ওপেনিং, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন তিনটি। আর ৮টি ম্যাচ পরে দেখাবে টিভিগুলো।

বিশ্বকাপ সম্প্রচারের মিডিয়া স্বত্ব পেয়েছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া। এ চার প্রতিষ্ঠান খেলা সম্প্রচারের জন্য বেছে নিয়েছে মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকছে বিটিভি।

গতকাল সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে বর্ণিল অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া স্বত্ব ঘোষণা করা হয়।

এ সময় অতিথি হিসেবে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন প্রমুখ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ