ইউরোপা লিগে শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।
এদিকে, স্প্যানিশ লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কোকে।
মিলানের সান সিরোয় ম্যাচের প্রথম থেকেই স্বাগতিকদের ওপর চড়াও হতে থাকে আর্সেনাল। ম্যাচের অষ্টম মিনিটে সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে ওয়েঙ্গারের শিষ্যরা।
বিরতির কিছু আগে মেসুত ওজিলের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যারন রামসি। বিরতি থেকে এসে দু'দলই গোলের জন্য আক্রমণ চালায়। তবে আর গোল না হওয়ায় ২-০ গোলের জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালের।
আগামী বৃহস্পতিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে হবে শেষ ষোলোর ফিরতি পর্ব।
এদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ ও লোকোমোটিভ মস্কোর ম্যাচে প্রথমার্ধে লিড নিয়ে বিরতিতে যায় অ্যাটলেটিকো। বিরতির পরই ব্যবধান দ্বিগুণ করেন দিয়াগো কস্তা। আর ৯০ মিনিটে গোল করেন কোকো।