নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড। ম্যাচ সেরা হয়েছেন বেয়ারস্টোর ও সিরিজ সেরা ক্রিস ওকস।
ক্রাইস্ট চার্চে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২২৩ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অল রাউন্ডার মিচেল স্ট্যানার। এ ছাড়া হিনরি নিকোলাস ৫৫ ও গাপটিল করেন ৭৪ রান। ইংলিশদের পক্ষে ক্রিস ওকস আদিল রাশিদ নেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বেয়ারস্টোর ও অ্যালেক্স হেলস উদ্বোধনী জুটিতে করেন ১৫৫ রান। বেয়ারস্টোর ৯ চার ও ৬ ছক্কায় ৬০ বলে সাজান ১০৪ রানের ইনিংস। অপর প্রান্তে থাকা হেলস আউট হন ৬১ রান করে।
এরপর মর্গান দ্রুত বিদায় নিলে, সহজেই জয় তুলে নেন বেন স্টোক্সকে ও জো রুট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: