আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই টেস্ট নিষিদ্ধ হতে পারেন ক্যাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এ পেসারকে লেভেল টু ওফেন্সে অভিযুক্ত করেছে আইসিসি।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন আউট করার পর স্টিভ স্মিথকে কাঁধ দিয়ে ধাক্কা দেন রাবাদা। ইচ্ছাকৃতভাবে অন্য খেলোয়াড়ের সঙ্গে কোনো ধরনের বাজে আচরণ করলে লেভেল টু ওফেন্সে অভিযুক্ত করা হয়ে থাকে। যার শাস্তিতে আর্থিক জরিমানা করা হয়।
পাশাপাশি তিন থেকে চারটি ডিমেরিট পয়েন্টও জুটে অভিযুক্ত খেলোয়াড়ের ভাগ্যে। অভিযোগ প্রমাণিত হলে রাবাদার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা হবে ৮।
যার ফলে দুই ম্যাচে নিষিদ্ধ হবেন তিনি। এদিকে, ইচ্ছা করে নয় ভুলবশত স্মিথের সঙ্গে ধাক্কা লেগেছিল বলেই আইসিসির কাছে আপিল করবেন রাবাদা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: