ম্যাচের সময় হলুদ রিবন পড়ায় বিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে ম্যানচেস্টার সিটি ম্যনেজার পেপ গার্দিওলাকে। রাজনৈতিক বার্তা প্রচার করে ইংলিশ ফুটবল আ্যাসোসিয়েশনের নিয়ম ভঙ্গের দায়ে তাকে এই জরিমানা করা হয়েছে।
জরিমানা করার আগে গার্দিওলার সঙ্গে দুবার আলাপ করেছে এফএ কর্তৃপক্ষ। রাজনৈতিক বার্তা ছড়ানোর উদ্দেশ্যে পড়া ঐ রিবনের কারণে কোচদের পোশাক পরিধানের নিয়ম ভঙ্গ হয়েছে। ইংলিশ ফুটবলের প্রচার নীতিও এই ধরনের রাজনৈতিক বিজ্ঞাপনের বিরোধী।
নভেম্বরে গার্দিওলা জানিয়েছিলেন, কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির দাবীতে তিনি হলুদ রঙের ফিতা পড়ছেন। ডিসেম্বরে এফএ ম্যানসিটি ম্যানেজারের সঙ্গে কথা বলেছিল। এরপর দুবার তাকে সতর্কও করা হয়।
তবে জরিমানা দিতে হবে জেনেও গার্দিওলা এ রিবন ব্যবহার করা থেকে বিরত থাকতে অস্বীকৃতি জানান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: