খেলা

নিদাহাস ট্রফি: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ

মুশফিক
মুশফিক

নিদাহাস ট্রফিতে নিজেদের টান টান উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিনজাতির এ টুর্নামেন্টে টিকে রয়েছে লাল সবুজরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুই কুশালের ফিফটিতে ৬ উইকেটে ২১৪ রান করে লঙ্কানরা। গুনাথিলাকা ২৬, মেন্ডিস ৫৭ ও পেরেরা করেন ৭৪ রান। এরপর শানাকা ও চান্দিমাল দ্রুত ফিরলেও উপুল থারাঙ্গার অপরাজিত ৩২ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২১৪ রান করে শ্রীলঙ্কা।

পাহাড়সম রানের টার্গেট তাড়া করতে নেমে, তান্ডব শুরু করেন দুই বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল ও লিটন দাশ। তবে লিটন ৪৩ ও তামিম আউট হন ব্যক্তিগত ৪৭ রানে। এরপর সৌম্যকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিকুর রহিম। সৌম্য ২৪ রানে ফিরে গেলেও মাহমুদুল্লাহর সঙ্গে ৪২ রানের জুটি গড়েন মুশফিক।

মাহমুদুল্লাহ ২০ ও সাব্বির রহমান শূন্য রানে বিদায় নিলেও মুশফিকের অপরাজিত ৭২ রানে ভর করে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ও চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ