খেলা

স্প্যানিশ লা লিগা: জয় পেয়েছে বার্সা-রিয়াল

স্প্যানিশ লা লিগা
স্প্যানিশ লা লিগা

স্প্যানিশ লালিগায় আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। মেসি বিহীন ম্যাচে মালাগাকে ২-০ গোলে হারিয়েছে বার্সালোনা। আরেক ম্যাচে রোনালদোর জোড়া গোলে এইবারকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার মালাগার মাঠে গোলের দেখা পেতে বিলম্ব হয়নি বার্সার। ম্যাচের ১৫ মিনিটেই গোলের দেখা পায় তারা। এ সময় ডি বক্সের বেশ বাইরে থেকে ক্রসে বল পাঠান জর্ডি আবালা, আর তাতে হেড করে নিশানা ভেদ করেন সুয়ারেজ। তারপর ২৮ মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন ফিলিপে কুতিনহো।

ম্যাচের বাকি সময়ে গোল না হওয়াতে ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কাতলানদের। অপর ম্যাচে ৩৪ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। সে সময় লুকা মদরিচের পাস থেকে দলকে গোল এনে দেন রোনালদো। প্রথমার্ধে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে এইবারের ডিফেন্ডার ইভান রামিস সমতায় ফেরান দলকে। ম্যাচ যখন একরকম ড্রয়ের দিকেই যাচ্ছিলো তখন ৮৪তম মিনিটে গোল করে দলকে জয় উপহার দেন সি আর সেভেন খ্যাত রোনালদো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ