ফ্রেঞ্চ লিগের তলানির দল মেতজেকে ৫-০ গোলে হারিয়েছে পিএসজি। এ জয়ের ফলে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই আছে দলটি।
দলের বড় খেলোয়াড় ঠিয়াগো মোত্তা ও কাভানিকে স্কোয়াডের বাইরে রেখেই একাদশ সাজান পিএসজি কোচ। নিজ মাঠে গোল পেতে অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। ম্যাচের পঞ্চম মিনিটেই মুনিয়ারের গোলে এগিয়ে যায় পিএসজি। আট মিনিটের ব্যবধানে দুই গোল করেন ফ্রেঞ্চ স্ট্রাইকার এন কুনকু। ফলে ৩-০তে লিড পায় দল।
এরপর প্রথামর্ধের অতিরিক্ত সময়ে গোল করেন এমবাপে। বিরতি থেকে এসেও চলে পিএসজির গোল উৎসব। ৮৩তম মিনিটে মুনিয়ারের কর্ণার থেকে গোল করলে দল পায় ৫-০ গোলের জয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: