খেলা

বাংলাদেশের কোচ হচ্ছেন না ফারব্রেস

বাংলাদেশের কোচ হচ্ছেন না ফারব্রেস
বাংলাদেশের কোচ হচ্ছেন না ফারব্রেস

বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন না পল ফারব্রেস। শেষ মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না করে দিয়েছৈন ইংল্যান্ড দলের সহকারী কোচ। বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে এমনটাই জানা যাচ্ছে। যদিও বিসিবি বা ফারব্রেস, এ বিষয়ে এখনো কোনো কথা বলেনি।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহেই ফারব্রেসের মৌখিক সম্মতি পেয়ে সব প্রস্তুতি নিয়েছিল ক্রিকেট বোর্ড। কিন্তু চুক্তির কাগজপত্র হাতে পেয়ে বেঁকে বসেছেন তিনি। সাবেক এই ইংলিশ ক্রিকেটার বিসিবিতে যোগ দিতে পারবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।

ফলে নিদাহাস ট্রফি শেষে টাইগারদের নতুন কোচ পাওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। বর্তমানে ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ ট্রেভর বেইলিসের অধীনে কাজ করছেন ফারব্রেস।

এ দুই কোচের অধীনে সীমিত ওভারে শেষ ১০টি দ্বিপক্ষীয় সিরিজের ৯টিই জিতেছে ইংলিশরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ