খেলা

নিদাহাস ট্রফি: আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

নিদাহাস ট্রফি
নিদাহাস ট্রফি

নিদাহাস ট্রফিতে আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ফাইনালে এক পা দিয়ে রাখা ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টায় খেলা শুরুর কথা রয়েছে। নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এ ম্যাচে কালো ব্যাজ পড়ে মাঠে নামবেন মাহমুদুল্লাহরা।

কলম্বোয় গতকালও বৃষ্টি হয়েছে— বৃষ্টির কারণে টাইগাররা ঠিকমতো অনুশীলন করতে পারেনি। গতকালও যথাযথ সুযোগ সুবিধা না পাওয়ায় অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তিন জাতির টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করেন তামিম-লিটন-মাহমুদুল্লাহ-মুশফিকরা। মুশফিক একাই ম্যাচ পাল্টে দেন।৭২ রানের ঝড় তুলে হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে মাটিতে নামিয়ে আনেন।

প্রথমবার দুশো রান তাড়া করে ৫ উইকেটের জয়ে টাইগার শিবির বেশ উজ্জীবিত। মুশফিকদের হাতে এখনো দুটি ম্যাচ আছে। ভারতকে হারাতে পারলে ফাইনালের পথ সুগম হবে লাল-সবুজদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ