খেলা

চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের রেকর্ড গড়লেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম একশ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। চেলসিকে বিদায় করে বার্সাকে নিয়ে গেলেন টুর্নামেন্টের শেষ আটে। এ নিয়ে টানা একাদশ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো কাতালান ক্লাবটি।

শেষ ষোলোর ফিরতি লেগে বার্সার তিনটি গোলেই ছিল মেসির অবদান। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই বার্সাকে লিড এনে দেন তিনি। এরপর ডেম্বেলেকে পাস দিয়ে লিড দ্বিগুণ করার পথ সুগম করেন আর্জেন্টাইন তারকা। আর তৃতীয় গোল করে গড়েন রেকর্ড। মাত্র ১২৩ ম্যাচে ছুঁয়ে ফেলেন চ্যাম্পিয়ন্স লিগে একশ গোলের রেকর্ড। মেসির আগে বিরল এই রেকর্ডের মালিক ছিলেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো।

১৪৮ ম্যাচে পর্তুগিজ তারকার গোল ১১৭টি। শেষমেষ ফিরতি লেগের ম্যাচ ৩-০ গোলে জিতে ৪-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটে বার্সা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ