বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে সিলেট সিক্সার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।
২০১৮ ও ২০১৯ সালের বিপিএলে দুই বছরের চুক্তিতে কাজ করবেন ওয়াকার। এর আগে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ এবং বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়াও আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে ওয়াকারের।
বর্তমানে পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট এবং বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়াকার ইউনুস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: