শ্রীলঙ্কাকে ৩-২ গোলে হারিয়ে হকি এশিয়ান গেমস বাছাই পর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার ওমানের মাসকাটে বাছাই পর্বের প্রথম সেমিফাইনালে ম্যাচের ৩৮ মিনিটেই থারাঙ্গার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তার ঠিক ১০ মিনিট পর বাংলাদেশকে সমতায় ফেরান রোমান সরকার।
তবে সমতার স্বস্তি সময় বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজরা। ৫১ মিনিটে পেনান্টি থেকে গোল করে আবারো এগিয়ে যায় লংকানরা। তার পরের মিনিটেই নিজের জোড়া গোল করে দলকে দ্বিতীয়বার সমতায় ফেরান রোমান।
আর ৫৮ মিনিটে মিলন হোসেনের গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ১৭ই মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: