বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিল খারিজ করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফেব্রুয়ারিতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামকে দেয়া একটি ডিমেরিট পয়েন্ট বহাল রেখেছে তারা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচকে গতানুগতিকের চেয়েও খারাপ বলেছিল আইসিসি। যোগ হয়েছিল একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ক্রিকেট বোর্ড। ওই সময়ের ঢাকার আবহাওয়া ও কন্ডিশন অনুযায়ী ঢাকার পিচ এমন হওয়াই স্বাভাবিক বলে দাবি করেছিল বিসিবি।
তবে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলের মতে ম্যাচ রেফারি ডেভিড বুনের দেয়া রেটিংই সঠিক। ফলে আগের দুটিসহ মিরপুর স্টেডিয়ামের ডিমেরিট পয়েন্ট এখন তিনটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: